তৃতীয় জয়ের মুখ দেখল মুক্তিযোদ্ধা

আবার হেরেছে ব্রাদার্স

 স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে আবার জয়ের মুখ দেখেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দ্বিতীয় রাউন্ডে আরামবাগকে হারিয়ে প্রথম জয় পেলেও ছয় রাউন্ড পর আবার জয় পেল মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল বিকালে ক্যামেরুনের ফুটবলার বেকামেঙ্গার একমাত্র গোলে মুক্তিযোদ্ধা সংসদ হারিয়েছে পুলিশকে। একই মাঠে সন্ধ্যায় অনুষ্ঠিত লিগের আরেক খেলায় চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। ৭২ মিনিটে মানিক হোসেন মোল্লা গোল করেন।