ঢাকা ভার্সিটির ছাত্রদলের আহ্বায়ক রাকিব আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত পৌনে দশটার দিকে রাজধানীর কাঁটাবন এলাকা থেকে সাদা পোষাকধারী পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর মামুনকেও গ্রেফতার করে পুলিশ। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তার গ্রেফতারে নিন্দা জানিয়েছেন। অবিলম্বে রাকিব ও মামুনের নি:শর্ত মুক্তির দাবী জানিয়েছেন। রাকিবের নামে মামলা থাকলেও তিনি জামিনে আছেন বলে জানা য়ায়।