বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে বলেও জানানো হয়। বৃহস্পতিবার আবহাওয়ার এই পূর্বাভাস জানানো হয়।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি