মুজিব দিলেন ভাষণ

চুয়াত্তরে জাতিসংঘে

বিশ্বনেতার মেলায়

পিতা মুজিব দিলেন ভাষণ

বাংলা নামের ভেলায়।

এই ভাষণে বলেন তিনি

বাংলা আমার প্রাণ

আজকে আমি বলছি কথা

ওদের অবদান।

বাংলা ভাষায় প্রথম ভাষণ

বিশ্ব অবাক হয়

বীর বাঙালি রক্ত দিয়ে

পিছিয়ে থাকার নয়।