কেউ রাখে না খোঁজ

একুশ এলে পত্রিকা আর সংকলনের ধুম

লেখা নিয়ে ব্যস্ত কবি নেই চোখে তার ঘুম।

একুশ এলে বাংলা ভাষা শুরু করে বলা

ভোর বিহানে খালি পায়ে মিছিল করে চলা।

 

একুশ এলে শহিদ মিনার নতুন করে সাজে

একুশ মানে এসব তো নয় কেউ তো শুনে না যে।

একুশ আসে একুশ যায় কেউ রাখে খোঁজ

ঘরে চাল নেই জব্বারের মা উপোস করে রোজ।

 

যাবার সময় বলে গেল সেই ছেলেটা জব্বার

আমার মাকে রেখে গেলাম এখন থেকে সব্বার।