অদ্ভুতরো লোক ছিলো এক
ওই যে সুদূর আফ্রিকায়
সকাল দুপুর রাত্রে নাকি
গোলাপ ফুলের পাপড়ি খায়।
ঝুপড়ি ঘরে থাকতো না সে
থাকতো গাছের উপরিভাগে
সেদিন এসে না পেয়ে খোঁজ
ভাঙলো জিদে ঝুপড়ি বাঘে।
মনের দুখে বনে গেল
বাঘের সাথে অভিমানে
বনে সিংহের কড়া নিয়ম
ঠ্যালায় পড়ে সবই মানে।
কাহিল হয়ে ফিরলো শেষে
নিজের ভাঙা ঝুপড়িতে
মন বসালো গাঁয়ের লোকের
ভালোবাসায় উপরিতে।