খুলনায় ট্রেনে কাটা পড়ে এক জনের মৃত্যু

খুলনায় বৃহস্পতিবার সকালে ট্রেনে কাটা পড়ে ফরিদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ফরিদের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়। খুলনা রেল স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, সকাল ৯টা ৫ মিনিটে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর প্ল্যাটফরম থেকে ছেড়ে যায়। কিছুদূর যেতেই ৪২ বছর বয়সি এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যায়। খুলনা রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে।