নরসিংদীর শিবপুর উপজেলায় রিমা নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার হাজীবাগান গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী বাবুল মিয়া। খবর পেয়ে শিবপুর মডেল থানাপুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদীর পিবিআই ও সিআইডি পুলিশের কর্মকর্তারা। এ বিষয়ে শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজুিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।