পথ খেলো গন্তব্যকে

টাকার পেছনে ছুটে-ছুটে আজ তুমি ফাঁকা দেখো সব,

দেখো দিনান্তে-দিগন্তে অবশিষ্ট কিছু নেই—   

শরীর, মগজ; সময়, সৌরভ—   

পথ খেলো গন্তব্যকে।

 

টাকার পেছনে পড়ে গেলে সব,

টাকার চাকায় রীতিমত পিষ্ট হলে,

টাকার ঝাঁকায়

মিলে গেলে সব বিপরীত—

ছোট-বড়, সুন্দর-কুিসত,

ভালো-মন্দ—

সব দেখো নেচে চলে রণরঙ্গে,

কিম্ভূত কানার হাটবাজারে—

টাকার ফাঁকায়

শাসকের চোখ বসে প্রজার কোটরে, ভূতের