নৌপ্রধান সংযুক্ত আরব আমিরাত গেছেন

সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী-২০২১ ও নৌবাহিনী প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে নৌপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ নৌপ্রধানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। 

আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া এবং প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করছেন। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে নৌবাহিনী প্রধান বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সফর শেষে নৌপ্রধান আগামী ২৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন। —আইএসপিআর