বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল মান্নান ভুঁইয়ার সহধর্মিণী ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মরিয়ম বেগমের কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।