শোক সংবাদ

ডা. মো. আব্দুল হাই

মার্কেন্টাইল ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল হামীদ সোহাগের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডা. মো. আব্দুল হাই (৮৫) গত মঙ্গলবার রাতে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ভোলা সদরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি স্ত্রী, তিন পুত্র, নাতি-নাতনিসহ অনেক আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। গত বুধবার বাদ জোহর ভোলা আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার কুলখানি আজ বাদ জুমা ভোলা আলিয়া মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হবে।