কক্সবাজারে সাবেকদের ক্রিকেট টুর্নামেন্ট

গতকাল কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশের প্রথম টেন ডট টেন ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট লেজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি। ছয় দলের হয়ে অংশ নিয়েছেন জাতীয় ক্রিকেট দল এবং প্রিমিয়ার লিগের সাবেক খেলোয়াড়রা। অনেক দিন পর আবার মাঠে দেখা গেল দুর্জয়, সুমন, পাইলট, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ রফিক, মুশফিক বাবু, জাবেদ ওমর বেলিম গোল্লা, মুশিফিকুর রহমান বাবু, হান্নান সরকার, সুজনদের। এই ক্রিকেটাররা বিভিন্ন নামের দলের জার্সি গায়ে আবার মাঠে নামলেন। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবির পরিচালক ইসমাঈল হায়দার মল্লিক, ছিলেন চ্যানেল টি স্পোর্টস ও আয়োজক এসিইর প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক।