জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার ইন্তেকাল

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা মারা  গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। গত বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লুনা শামসুদ্দোহা রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান ছিলেন। তিনি দোহাটেক নিউ মিডিয়া নামের একটি সফটওয়্যার ফার্মের চেয়ারম্যানও ছিলেন।

২০১৬ সালের জুন থেকে লুনা শামসুদ্দোহা জনতা ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রায়ত্ত আরেক ব্যাংক অগ্রণী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে প্রযুক্তি খাতে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া ও নারীর ক্ষমতায়নে গ্লোবাল উইমেন ইনভেন্টরস অ্যান্ড ইনোভেটরস নেটওয়ার্ক সম্মাননা লাভ করেন লুনা।