যশোরে চোর সন্দেহে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যা

নিরামপুর উপজেলার খুজালীপুর গ্রামে মোবাইল ফোন চোর সন্দেহে মামুন (২২) নামে এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার মনিরামপুর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় লাভলু ও সোহাগ নামে দুই জনকে আটক করেছে পুলিশ। মামুন খুজালীপুর গ্রামের মশিয়ার গাজীর ছেলে ও মনিরামপুর আলিয়া মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র। ইউপি চেয়ারম্যান আহাদ আলী জানান, আট মাস আগের একটি মোবাইল ফোন চুরি হয় ওই গ্রামের আইনাল হোসেনের। সেই ফোন চুরির সন্দেহে  মামুনকে গত মঙ্গলবার রাতে বাড়ির পাশের দোকান থেকে ডেকে  নিয়ে সারা রাত নির্যাতন চালায়।