দুই শিশুকে যৌন হেনস্থায় অভিযুক্ত লর্ড আহমেদ

কিশোরকালে দুই শিশুকে যৌন হেনস্থা করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক সদস্য নাজির আহমেদ। যুক্তরাজ্যের একটি আদালত এই তথ্য জানিয়েছে।  

জুরিদের বলা হয়, লর্ড আহমেদ নামে পরিচিত পাকিস্তান বংশোদ্ভূত এই নেতা ১৪ বছর বয়সের আগে অন্যদের ওপর ভয়াবহ যৌন অপরাধ চালান। বর্তমানে ৬৩ বছর বয়সী নাজিরের শেফিল্ডের এক আদালতে বিচার চলছে। 

তার বিরুদ্ধে অভিযোগ ১৯৭০ এর শুরুর দিকে নাজির ১৬ বছরের কম বয়সী এক মেয়েকে ধর্ষণ চেষ্টা এবং ১৪ বছরের এক কিশোরের ওপর যৌন অত্যাচার এবং ১৬ বছরের কম বয়সী এক ছেলেকে ধর্ষন করেন। তবে আদালতে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। 

এছাড়া নাজিরের দুই ভাই মোহাম্মদ ফারুক (৭০) এবং মোহাম্মদ তারিখ (৬৫) ১৪ বছরের কম বয়সী এক ছেলেকে যৌন হেনস্থার দায়ের অভিযুক্ত।  

ইত্তেফাক/এসআর