এইচ.এম. ফেরদাউস হাসান
প্রভাষক, বাংলা
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ
মিরপুর, ঢাকা
বাংলা প্রথমপত্র
কপোতাক্ষ নদ
২৮। ‘বারি-রূপ কর তুমি’ এখানে ‘কর’ অর্থ কী?
(ক) হাত (খ) অংশ
(গ) রাজস্ব (ঘ) ক্রিয়াপদ
২৯। সনেটের বৈশিষ্ট্য কী?
(ক) আট চরণ, চৌদ্দ মাত্রা
(খ) চৌদ্দ চরণ, চৌদ্দ মাত্রা
(গ) আট চরণ, আট মাত্রা
(ঘ) ছয় চরণ, ছয় মাত্রা
৩০। সনেটের গঠন প্রকৃতি ও চরণের মিল কোন ধরনের?
(ক) সুনির্দিষ্ট (খ) স্বাধীন
(গ) অনির্দিষ্ট (ঘ) অবাধ
৩১। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি স্মৃতিকাতরতার মধ্য দিয়ে কোন বিষয়টি প্রকাশ করেছেন?
(ক) শৈশব স্মৃতি (খ) দেশপ্রেম
(গ) নদীর প্রতি মমতা (ঘ) প্রকৃতিপ্রেম
৩২। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় প্রকাশ পেয়েছে-
(ক) ভাষাপ্রীতি খ) স্মৃতিকাতরতা
(গ) নদীপ্রেম (ঘ) স্বজাত্যবোধ
৩৩। শৈশবে মধুকবি কোন নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন?
(ক) ব্রহ্মপুত্র (খ) কপোতাক্ষ নদ
(গ) নীলনদ (ঘ) যমুনা
৩৪। ‘কপোতাক্ষ নদ’ কবিতার প্রতি চরণে কতটি করে মাত্রা আছে?
(ক) চৌদ্দটি (খ) আঠারটি
(গ) বাইশটি (ঘ) চব্বিশটি
৩৫। ‘কপোতাক্ষ নদ’ সনেটের অষ্টকের ছন্দমিল কোনটি?
(ক) ক খ ক খ ক খ খ ক
(খ) ক খ খ গ ক খ খ গ
(গ) ক খ খ ক ক খ ক খ
(ঘ) ক খ ক খ ক খ খ গ
৩৬। ‘কপোতাক্ষ নদ’ কোন জাতীয় রচনা?
(ক) সনেট (খ) শোককবিতা
(গ) ভক্তিমূলক (ঘ) গীতিকবিতা
৩৭। ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি কোন ধরনের চতুর্দশপদী কবিতা?
(ক) দেশাত্মবোধক (খ) স্মৃতিচারণমূলক
(গ) কাহিনীমূলক (ঘ) নদী কেন্দ্রিক
৩৮। ‘কপোতাক্ষ নদ’ কবিতার ভাব প্রকাশের বাহন কোনটি?
(ক) স্বদেশপ্রেম (খ) নদীপ্রেম
(গ) ভাষাপ্রীতি (ঘ) প্রকৃতিপ্রীতি
৩৯। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় মোট মাত্রা সংখ্যা কত?
(ক) ১৮২টি (খ) ১৯৬টি
(গ) ২১০টি (ঘ) ২২৪টি
৪০। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় আত্মপ্রবঞ্চনার কথা আছে কোন অংশে?
(ক) অষ্টকের প্রথমে(খ) ষষ্ঠকের প্রথমে
(গ) অষ্টকের শেষে (ঘ) ষষ্ঠকের শেষে
উত্তর:২৮-গ, ২৯-খ, ৩০-ক, ৩১-খ, ৩২-খ, ৩৩-খ, ৩৪-ক, ৩৫-ক, ৩৬-ক, ৩৭-খ৩৮-খ, ৩৯-খ, ৪০-গ