তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

টেলিযোগাযোগের মাধ্যমে চিকিত্সা সেবা প্রদান করাকে টেলিমেডিসিন বলে

মিহির রঞ্জন তালুকদার

প্রভাষক

বালাগঞ্জ সরকারি কলেজ, সিলেট

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ: তোমরা নিশ্চই ভালো আছ। দীর্ঘদিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের পরাশোনার যাতে ক্ষতি না হয় সে জন্যই আমাদের প্রচেষ্টা। আশা করি নিয়মিত অনুশীলন করলে তোমরা উপকৃত হবে। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কোনো প্রশ্ন/সমস্যা থাকলে তোমরা ই-মেইল-mihir.sir.ict@gmail.com করতে পারো। সমাধান করার চেষ্টা করবো।

 

১। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম কী?

গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে অনেক দূরে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষেরই মনে হয় যে, একটি একক সমাজে বসবাস করছি। হারবার্ট মার্শাল ম্যাকলুহান (Herbert Marshall McLuhan) সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম শব্দের ধারণা দেন।

২। ভিডিও কনফারেন্সিং কী?

ভিডিও কনফারেন্সিং হলো ইন্টারঅ্যাকটিভ টেলিযোগাযোগ প্রযুক্তি যেখানে দুই বা ততোধিক অবস্থান হতে অনবরত অডিও এবং ভিডিও সম্প্রচারের মাধ্যমে একত্রে যোগাযোগ স্থাপন করা যায়।

৩। ই-লার্নিং কী?

ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর শিক্ষাই হচ্ছে ই-লার্নিং। বর্তমানে অনেক  ই-লার্নিং পোর্টাল চালু হয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই পছন্দের বিষয়টি নিয়ে পড়াশোনা করতে পারে।

৪। এম লার্নিং কী?

এম লার্নিং হলো মোবাইল লার্নিং এটি ই লার্নিংয়ের একটি পদ্ধতি।

৫। ই-কমার্স কী? ইলেকট্রনিক্স কমার্সকেই সংক্ষেপে ই-কমার্স (e-commerce) বলা হয়। ইন্টারনেটে কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করাকেই ই-কমার্স (e-commerce) বলা হয়।

৬। টেলিমেডিসিন কী?

টেলিযোগাযোগের মাধ্যমে চিকিত্সা সেবা প্রদান করাকে টেলিমেডিসিন বলে।

৭। ব্লগ কী?

ব্লগ বলতে বোঝায় অনলাইন বা ইন্টারনেট ভিত্তিক ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা।

৮। কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence(AI)- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তিনির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়া।

৯। রোবোটিক্স কী?

রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেখানে রোবটসমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে।

১০। ক্রায়োসার্জারি কী?

গ্রিক শব্দ ‘ক্রায়ো’ (বরফের মতো ঠাণ্ডা) এবং ‘সার্জারি’( হাতের কাজ) শব্দ দু‘টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে। সুতরাং ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিত্সা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়।

১১। বায়োমেট্ট্রিক্স ও বায়োইনফরমেটিক্স কী?

গ্রিক শব্দ bio (Life) ও metric (to measure) থেকে উত্পত্তি হয়েছে বায়োমেট্ট্রিক্স। সুতরাং বায়োমেট্ট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান ও প্রযুক্তি।

আবার বায়োইনফরমেটিক্স হলো জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয়, তখন তাকে বলা হয় বায়োইনফরমেটিক্স।