তা র কা ব চ ন

 ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে আমি কোনো লিড চরিত্র অভিনয় করছি না, অতিথি চরিত্র করছি। এমন একটি প্রজেক্টের সঙ্গে থাকতে পারা কিংবা শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে কাজ করতে পারা, বঙ্গবন্ধুর জীবনটাকে একবার কাছ থেকে উপলব্ধি করা-এগুলো অবশ্যই আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা মাইলফলক হয়ে থাকবে। আর অন্য ছবিতে কাজ প্রসঙ্গে বলবো, আমি যখন যে স্ক্রিপ্টটা সিলেক্ট করি সেই স্ক্রিপ্টের পেছনে একটা কারণ থাকে। কোনো স্ক্রিপ্ট মনের সঙ্গে মিলে গেলে সেখানে আমার চরিত্র একটু কম থাকলেও সমস্যা নেই। আমার কাছে তখন মনে হয় এটাই আমার স্বপ্নের চরিত্র।

 

বঙ্গবন্ধুর বায়োপিকে কাজ ও স্ক্রিপ্ট নির্বাচন প্রসঙ্গে

অভিনেতা সিয়াম আহমেদ