ক্ষুব্ধ হয়ে চাকরি ছাড়ছেন মিয়ানামারের সাংবাদিকরা 

সাংবাদিকতায় সেনা হস্তক্ষেপে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ স্বরূপ চাকরি ছাড়ছেন মিয়ানমারের সাংবাদিকরা। বিধিনিষেধ আরোপে ক্ষুব্ধ হয়ে ইতোমধ্যেই মিয়ানমার টাইমসের একডজনের বেশি সাংবাদিক তাদের চাকরি ছেড়ে দিয়েছেন।

সংবাদ মাধ্যম ইরাওয়াদ্দি'র বরাতে জানা যায়, সাংবাদিকদের ভাষ্যমতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেন্সরশিপ আরোপ শুরু করেছে সাওরিক বাহিনী। শুধু এই হস্তক্ষেপের কারণেই মিয়ানমার প্রেস কাউন্সিলের ১১ সদস্যের সবাই পদত্যাগ করেছেন। 

গত ১৩ ফেব্রুয়ারি সামরিক জান্তা দেশটির তথ্য মন্ত্রণালয়কে কিছু বিধিনিষেধ আরোপিত দিকনির্দেশনা দেয়। এতে বলা হয়, গণমাধ্যম যাতে ‘নৈতিকভাবে’ খবর প্রকাশ করে এবং ‘মানুষকে সহিংসতায় উসকে দেওয়ার বিষয় পরিহার করে’। এতে উল্লেখ করা হয়, ‘সেনাবাহিনী কর্তৃক বৈধভাবে গঠিত’ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল (এসএসি) তথা সামরিক প্রশাসনকে ‘ভুলভাবে’ পত্রিকা, সাপ্তাহিক ও অনলাইন গণমাধ্যমগুলো ‘রিজাইম’ বলে উল্লেখ করছে।

এ বিষয়ে চাকরি ছাড়া এক সাংবাদিক বলেন, ‘এ অবস্থায় জনগণকে বাস্তব পরিস্থিতি ভালো করে জানানো দরকার। কিন্তু আমরা যদি শক্তিশালী শব্দের পরিবর্তে দুর্বল শব্দ ব্যবহার করি তবে আমাদের রিপোর্টিং অর্থহীন হয়ে যায়। এমন শর্তাধীন পরিস্থিতিতে কাজ করে যেতে সাংবাদিক হিসাবে আমাদের লজ্জা হয়।

ইত্তেফাক/এএইচপি