ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় ৫৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—দুলায় মিয়া ও আশরাফুল ইসলাম। র্যাব-৪ জানায়, বাইপাইল এলাকায় ফেনসিডিলের বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী দুলাল মিয়া ও আশরাফুল ইসলামে আটক এবং তাদের কাছ থেকে ৫৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।