মনপুরায় ২০ কেজি ওজনের দুই কোরাল মাছ

মনপুরা (ভোলা) সংবাদদাতা

মনপুরার মেঘনায় এক জেলের জালে ২০ কেজি ওজনের দুইটি কোরাল মাছ ধরা পড়ে। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনায় সাইফুল মাঝির জালে এই কোরাল মাছ ধরা পড়ে। পরে বেলা ১১টায় কোরাল মাছ দুইটি হাজিরহাট ঘাটে নিজাম হাওলাদারের মত্স্য আড়তে কেজিপ্রতি ১ হাজার টাকা করে মহিউদ্দিন ব্যাপারী কিনে নেন। সাইফুল মাঝি জানান, দক্ষিণ সাকুচিয়াসংলগ্ন মেঘনায় কেজি ওজনের দুইটি ও ছয় কেজি ওজনের আরো চারটি কোরাল মাছ ধরা পড়ে। পরে মাছগুলো নিজাম হাওলাদারের মত্স্য আড়তে বিক্রি করা হয়। হাজিরহাট মত্স্য আড়তের মালিক নিজাম হাওলাদার জানান, অসময়ে জেলের জালে এত বড় কোরাল মাছ ধরা পড়ায় মাছগুলো দেখতে মত্স্য ঘাটে ভিড় জমে যায়। পরে ডাকের মাধ্যমে মহিউদ্দিন ব্যাপারী ১ হাজার টাকা কেজিতে কোরাল মাছ কিনে নেন।