শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় গত পাঁচ বছরেও পুনর্নির্মিত হয়নি ভেঙে যাওয়ায় লোহার ব্রিজটি। এতে বিপাকে পড়েছেন দুই পারের বাসিন্দারা। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের সম্মুখে রায়েন্দা ও খোন্তাকাটা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত খালের ওপর নির্মিত লোহার স্লিপার ব্রিজটি ২০১৫ সালের ১৯ আগস্ট ভেঙে যায়। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. খালিদ হোসেন জানান, ব্রিজটি নির্মাণের জন্য প্রয়োজনীয় ফাইল এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, ব্রিজটি দ্রুত নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।