তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
উপজেলার সগুনা ইউনিয়নের কামাড়শোন গ্রামের একটি বাড়ির জাম্বুরাগাছের ডালে ডালে ও বাড়ির কার্নিশে শোভা পাচ্ছে মৌমাছির বাসা। বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, আজিজুর রহমানের বাড়ির ভেতরে একটি জাম্বুরাগাছের ডালে ছোট-বড় ১২টি মৌমাছির বাসা রয়েছে। এছাড়া বাড়ির বিভিন্ন স্থানে রয়েছে আরো তিনটি মৌমাছির বাসা। এ বিষয়ে আজিজুর রহমান বলেন, দীর্ঘ এক যুগ ধরে তার বাড়িতে মৌমাছি বাসা বেঁধে আছে। এ প্রসঙ্গে তাড়াশ ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মর্জিনা ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারলে বাড়িতে বাড়িতে ও বনজঙ্গলে মৌমাছির সংখ্যা আরো বৃদ্ধি পাবে।