ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুত্স্পৃষ্টে খোকন মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার গংগারহাট বাজারসংলগ্ন কুটিচন্দ্রখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফোরম্যান জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, ঐ এলাকায় টেলিটক কোম্পানির নির্মাণাধীন টাওয়ারের পাইলিং করার সময় লোহার পাইপ হেলে গিয়ে বিদ্যুতের তারে লাগে। এতে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন খোকন মিয়া। সঙ্গে সঙ্গে শ্রমিকরা তাকে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।