স্পোর্টস রিপোর্টার
শেখ জামাল এবং বসুন্ধরা কিংসের খেলায় যে গোলটি নিয়ে বিতর্ক হয়েছিল সেটি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না ফিফা। এক কথা জানিয়ে দিয়েছে তারা কোনো মন্তব্য করবে না। গতকাল ফিফা হতে বাফুফের পাঠানো ভিডিও ফুটেজের জবাব এসেছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন,‘আমরা ফিফার কাছে ভিডিও পাঠিয়ে ছিলাম। কিন্তু ফিফা জানিয়েছে তারা মন্তব্য করবে না।’ প্রিমিয়ার লিগের ম্যাচে বসুন্ধরার বিপক্ষে ম্যাচের ৮৭ মিনিটে গোল করেছিলেন শেখ জামালের গাম্বিয়ান স্ট্রাইকার ওমর জোবে। বসুন্ধরার অধিনায়ক ডিফেন্ডার তপু বর্মনাকে ডজ দিয়ে ঢুকে গোল করেছিলেন জোবে। কিন্তু রেফারি জালাল উদ্দিন সেই গোল বাতিল করে ফাউলের বাঁশি বাজান। গোল নিয়ে বিতর্ক শেষ করতে ফিফার সহযোগিতা চেয়েছিল বাফুফে। ফিফা জানিয়েছে তারা এই গোল নিয়ে কথা বলবেন না। অথচ গোল বিতর্কে রেফারীজ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করে বাফুফে।