বন্ধ হচ্ছে না লিগের খেলা

লিগের দশম রাউন্ড শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগে দুই দিন বিরতি দিয়ে আজ পুনরায় শুরু হচ্ছে খেলা। দশম রাউন্ড আজ শুরু হচ্ছে। প্রথম পর্বের খেলা শেষের পথে। আরো তিন রাউন্ড বাকি আছে। প্রায় শেষ দিকে এসে আজ আরেকটি বড় ম্যাচের উত্তাপ ছড়াতে পারে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সাইফ স্পোর্টিংয়ের মুখোমুখি হবে বুসন্ধরা কিংস। এই রাউন্ডে মোহামেডানের খেলা নেই।

লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা। আর সাইফ এই মুহূর্তে তরুণ ফুটবলারদের নিয়ে গড়া একটি ভালো দল। বসুন্ধরা এখনো কোনো ম্যাচ না হারলেও তারা একটি ম্যাচ ড্র করেছে। আর সাইফ স্পোর্টিং হারজিতে ঘুরছে। বেলজিয়ান কোচ পলপুট খুব পরিশ্রমী। তিনি সাইফ স্পোর্টিংকে একটা ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তরুণদের নিয়ে কাজ করতে পছন্দ করেন এই ইউরোপিয়ান কোচ। আট ম্যাচের মধ্যে ড্র করেছে একটি। বাকি ম্যাচ হয় জিতেছে, না হয় হেরেছে। ছেলেদের মধ্যে লড়াইয়ের বীজ বুনে দিচ্ছেন কোচ। লিগের প্রথম পর্বে নিজেদের দেখে নিয়ে দ্বিতীয় পর্বে নতুন পরিকল্পনায় মাঠে নামবেন এমন একটা ভাবনা কোচের মধ্যে আছে।

শক্তিতে কোনো দুর্বলতা না থাকলেও একজন বিদেশি ফুটবলার পরিবর্তন হতে পারে বসুন্ধরা কিংসে। সেটি নিশ্চিত হয়নি। তবে প্রথম পর্বে শীর্ষস্থান নিয়ে শেষ করতে চায় বসুন্ধরা কিংস। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে ব্রাজিল এবং আর্জেন্টাইন ফুটবলাররা টেনে নিয়ে যাচ্ছেন। তার পরও একজন ফুটবলার পরিবর্তন হওয়ার আভাস পাওয়া গেছে বসুন্ধরা কিংস সূত্রে।

২৩ ফেব্রুয়ারি পর্যন্ত লিগের ফিকশ্চার ঘোষণা দেওয়া ছিল। তিন রাউন্ড বাকি থাকতে লিগের খেলা স্থগিত থাকবে। কারণ, বঙ্গবন্ধু গোল্ডকাপ হওয়ার কথা ছিল মার্চে। সেটি যেহেতু হচ্ছে না, তাই লিগের প্রথম পর্বের তিন রাউন্ড হয়ে যাবে। ৭ মার্চ লিগের প্রথম পর্বের খেলা শেষ হবে। এরই মধ্যে ২৫ মার্চ কাতার বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচ হওয়ার কথা রয়েছে। লিগের খেলা স্বাভাবিক ভাবেই চলবে বলে জানিয়েছে বাফুফে। 

 আজকের খেলা : উত্তর বারিধারা ও আরামবাগ। ৩টা, টঙ্গী। বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং এবং আবাহনী ও শেখ রাসেল। ৩টা ৩০ এবং ৬টা।

প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট তালিকা

বসুন্ধরা কিংস                     ৯       ৮     ১      ০     ২২/৩        ২৫

আবাহনী                            ৯       ৬     ৩      ০     ১৯/৬        ২১

শেখ জামাল                       ৮      ৫     ৩      ০     ২২/১১      ১৮

শেখ রাসেল                       ৮      ৫     ১      ২      ১৩/৮       ১৬

মোহামেডান                       ৮      ৪     ৩      ২      ১৪/১১      ১৫

সাইফ স্পোর্টিং                   ৮      ৪     ১      ৩     ১২/১২      ১৩

চট্টগ্রাম আবাহনী                  ৯       ৩     ৩      ৩     ১০/১০     ১২

রহমতগঞ্জ                          ৮      ২     ২      ৪     ৬/৯          ৮

পুলিশ এফসি                     ৮      ২     ২      ৪     ৮/৯          ৭

মুক্তিযোদ্ধা                         ৮      ২     ১      ৫     ৬/১৩        ৭

উত্তর বারিধারা                   ৮      ০     ৫      ৩     ১১/১৬      ৫

ব্রাদার্স ইউনিয়ন                  ৮      ০     ১      ৭     ৬/১৬        ১

আরামবাগ                         ৮      ০     ০      ৮     ৩/২৮       ০