তাহমিনা আক্তার রিনা
দৈনিক ইত্তেফাক শিবালয় সংবাদদাতা উপজেলা প্রেসক্লাব সভাপতি
বাবুল আকতার মঞ্জুরের স্ত্রী তাহমিনা আক্তার রিনা (৫১) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই পুত্র রেখে যান। তিনি লিভার জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার নিউ লাইফ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। বাঠুইমুড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।