হিন্দু কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ১১ জন সম্প্রতি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন, চেয়ারম্যান অ্যাডভোকেট রূপচান সরকার, ভাইস চেয়ারম্যান গৌরাঙ্গ চন্দ্র দাস, মহাসচিব হূদয় চন্দ্র গুপ্ত, উপমহাসচিব যতিলাল দাস, সম্পাদক-১ (অর্থ ও হিসাব) আনন্দ কুমার দাস, সম্পাদক-২ স্বপন কুমার দে, সম্পাদক-৩ মিহির চন্দ্র রায়, সম্পাদক-৪ চিত্তরঞ্জন দাস, সম্পাদক-৫ শংকর কুমার দাস, কার্যনির্বাহী সদস্য বিধান বিশ্বাস টুটুল ও কার্যনির্বাহী সদস্য অখিল চন্দ্র দাস। —প্রেস বিজ্ঞপ্তি
০