না ফেরার দেশে চলে গেলেন দেশ বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। আজ শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায় নেমে এসেছে। শোক জানিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা।
নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এটিএম শামসুজ্জামানের আত্মার শান্তি কামনা করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তিনি লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক, একে একে তারা চলে যাচ্ছেন। সেই কাতারে এবার কিংবদন্তী এটিএম শামসুজ্জামান আঙ্কেল। তিনিও বিদায় নিলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন তিনি। তবে এতো সহজ মানুষ ছিলেন, যার সাথে সবকিছু অকপটে বলা যেত। সর্বদা সুপরামর্শ পেয়েছি এই গুণী মানুষটির কাছ থেকে। সবকিছু ছাপিয়ে এটিএম আঙ্কেল ছিলেন অত্যন্ত রসবোধ সম্পন্ন একজন মানুষ। শুধু সিনেমায় নয়, ব্যক্তিজীবনে দারুণ হিউমার সম্পন্ন মানুষ ছিলেন তিনি। রঙের মানুষ। মুহূর্তেই আসর জমিয়ে দিতে পারতেন, কিন্তু একই সঙ্গে আবার অত্যন্ত ব্যক্তিত্ববান!
বাংলা চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক, একে একে তারা চলে যাচ্ছেন। সেই কাতারে এবার কিংবদন্তী এটিএম শামসুজ্জামান আঙ্কেল। তিনিও...
Posted by Shakib Khan on Saturday, February 20, 2021
তিনি আরও লেখেন, ‘নাটক, সিনেমা, লেখালিখি, পড়াশোনা সব মাধ্যমে এটিএম শামসুজ্জামান ছিলেন সমুজ্জ্বল। অভিনেতা ছাড়াও ছিলেন একজন চমৎকার লেখক, পরিচালক, চিত্রনাট্যকার এবং কাহিনীকার। এমন মানুষ খুঁজে পাওয়া এই সময়ে দুস্কর। কাজে কিংবা কাজের বাইরে এই সহজ মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি। তাঁর প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। যেখানেই থাকুন, ভালো থাকুন এটিএম শামসুজ্জামান আঙ্কেল..।’
"""""""এ টি এম শামসুজ্জামান """""" কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার কাহিনীকার নাট্য...
Posted by Omar Sani on Friday, February 19, 2021
এটিএম শামসুজ্জামানের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে চিত্রনায়ক ওমর সানি লিখেছেন, ‘এ টি এম শামসুজ্জামান। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার কাহিনীকার নাট্য অভিনেতা বহু গুণে গুণান্বিত একজন চলচ্চিত্রপ্রেমী সত্যি সত্যি আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি যেন মহান আল্লাহ পাক বেহেশত নসিব করেন, আমিন।’
শেষ পর্যন্ত সত্যটা হলো..... এ টি এম ভাই চলে গেলেন.... আর হলো না দেখা.... কত সময়,কত স্মৃতি.... আবেগ তাড়িত হচ্ছি খুব.... অপার শ্রদ্ধা..... শান্তিতে থাকুন আপন মানুষ এ টি এম শামসুজ্জামান????????
Posted by Chanchal Chowdhury on Friday, February 19, 2021
এটিএম শামসুজ্জামান ও শাহনাজ খুশির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘শেষ পর্যন্ত সত্যটা হলো, এ টি এম ভাই চলে গেলেন। আর হলো না দেখা, কত সময়,কত স্মৃতি, আবেগ তাড়িত হচ্ছি খুব। অপার শ্রদ্ধা। শান্তিতে থাকুন আপন মানুষ এ টি এম শামসুজ্জামান।’
আমাদের অতি প্রিয় সহকর্মী/ প্রিয় বন্ধু/ প্রিয় গুরুজন/ প্রিয় অভিভাবক,বরেন্য অভিনেতা,শ্রদ্ধেয় এটি এম শামছুজ্জামান আর নেই! গভীর শোক এবং শ্রদ্ধা।খুব বেশী কষ্ট হচ্ছে,কিছু লেখার ভাষা নাই............
Posted by Shahnaz Khushi on Friday, February 19, 2021
এটিএম শামসুজ্জামানের সঙ্গে তোলা দুই ছেলের একটি ছবি ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী শাহনাজ খুশি ফেসবুকে লিখেছেন, ‘আমাদের অতি প্রিয়, বরেন্য অভিনেতা, শ্রদ্ধেয় এটি এম শামছুজ্জামান আর নেই! গভীর শোক এবং শ্রদ্ধা। খুব বেশী কষ্ট হচ্ছে, কিছু লেখার ভাষা নাই।’
মৃত্যুর পরেও এরকম হাস্যোজ্জ্বল জীবন্ত থাকবেন আমাদের মাঝে। আপনার সাথে অনেক স্মৃতি মনে পড়ছে । ভালো থাকবেন ।
Posted by Akhomo Hasan on Friday, February 19, 2021
এটিএম শামসুজ্জামানের সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করে অভিনেতা আ খ ম হাসান লিখেছেন, ‘মৃত্যুর পরেও এরকম হাস্যোজ্জ্বল জীবন্ত থাকবেন আমাদের মাঝে। আপনার সাথে অনেক স্মৃতি মনে পড়ছে। ভালো থাকবেন।’
বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন ৷ আল্লাহ তার আত্মার শান্তি দান করুক৷ pic.twitter.com/p01MCzOb8V
— Ziaul Faruq Apurba (@apurba_official) February 20, 2021
টুইটারে এটিএম শামসুজ্জামানের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। আল্লাহ তার আত্মার শান্তি দান করুক।’
বিনোদনের প্রত্যেকটি জায়গায় ছিলো আপনার পদচারনা এবং সর্বত্রই আপনি সফলতার আলো ছড়িয়েছেন আপনার দুর্দাম্ত অভিনয় ক্ষমতা...
Posted by Bubly on Friday, February 19, 2021
এটিএম শামসুজ্জামানের একটি ছবি পোস্ট করে চিত্রনায়িকা শবনম বুবলী লিখেছেন, ‘বিনোদনের প্রত্যেকটি জায়গায় ছিলো আপনার পদচারনা এবং সর্বত্রই আপনি সফলতার আলো ছড়িয়েছেন আপনার দুর্দান্ত অভিনয় ক্ষমতা দিয়ে। কতটা বিচক্ষণ, দক্ষ, মেধাবী এবং পরিশ্রমী অভিনয় শিল্পী আপনি ছিলেন তা হয়তো শুধু মাত্র লেখায় প্রকাশ করা সম্ভব নয়। ভালো থাকবেন স্যার।
বিদায় কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান স্যার ।
Posted by Afran Nisho on Friday, February 19, 2021
অভিনেতা আফরান নিশো তার ফেসবুকে লিখেছেন, ‘বিদায় কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান স্যার।’
চলে গেলেন কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
Posted by Mehazabien Chowdhury on Friday, February 19, 2021
মেহজবিন চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘চলে গেলেন কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!’
ইত্তেফাক/বিএএফ