প্যারিস কেন্দ্রিক ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) সঙ্গে প্রতারণা করে আসছে পাকিস্তান। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের অর্থায়নের বিরুদ্ধে শুধু খাতা কলমেই ব্যবস্থা নেওয়ার ভান করে আসছে পাকিস্তান।
প্রকৃতপক্ষে এসব সন্ত্রাসী গোষ্ঠী তাদের কার্যক্রম চালিয়ে আসছে এবং খোলাখুলিভাবেই অর্থায়ন সংগ্রহ করছে।
রিপোর্টে আরও বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষের দিকে পাকিস্তানকে এফএটিএফ-এর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এনিয়ে পাকিস্তান আবার অর্থ পাচার বিরোধী বা সন্ত্রাসে অর্থজোগানের লোক দেখানো বিধিনিষেধ মেনে নেওয়া শুরু করেছে।
রিপোর্টের খবর, জামাত উদ দাওয়ার শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা এবং তারা দোষী সাব্যস্ত হলেও তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হয়নি। এসব নেতারা শুধু নামমাত্র জেলে বন্দী আছেন। তারা তাদের বাহিনীর সঙ্গে এখনো দেখা করতে এবং যোগাযোগ করতে সক্ষম। এমনি তারা বিভিন্ন অপারশনে চালাতেও সক্ষম।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান দেখাচ্ছে যে তারা কিভাবে জেইউডি এবং জইশ-ই-মোহাম্মদের মত আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করছে। তারা তাদের কার্যক্রম চালাতে অক্ষম। কিন্তু জইশ-ই-মোহাম্মদ গত বছরে দ্বিগুণ ফান্ড সংগ্রহ করেছে।
জইশ-ই-মোহাম্মদ গোষ্ঠী, তাদের কার্যক্রমে নিহত হওয়া সদস্যদের দাফন এবং তাদের কাজ করতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়াদের জন্য ঈদে অনুদানের জন্য সবার কাছে আহ্বান জানায়।
আগামী ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি এফএটিএফের বৈঠকে সিদ্ধান্ত হবে পাকিস্তান ধূসর তালিকা থেকে বের হতে পারবে নাকি কালো তালিকায় যুক্ত হবে। সংস্থাটি জানিয়েছে, গ্রে তালিকা থেকে বাদ পড়তে ছাড় পাবে না পাকিস্তান।
ইত্তেফাক/এসআর