উন্মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যে কাজের সৃষ্টি হয়েছে তাকেই আউটসোর্সিং বলে
মিহির রঞ্জন তালুকদার
প্রভাষক
বালাগঞ্জ সরকারি কলেজ, সিলেট
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ: তোমরা নিশ্চই ভালো আছ। দীর্ঘদিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের পরাশোনার যাতে ক্ষতি না হয় সে জন্যই আমাদের প্রচেষ্টা। আশা করি নিয়মিত অনুশীলন করলে তোমরা উপকৃত হবে। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কোনো প্রশ্ন/সমস্যা থাকলে তোমরা ই-মেইল-mihir.sir.ict@gmail.com করতে পারো। সমাধান করার চেষ্টা করবো।
১২। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী DNA( Deoxyribo nucleic acid) পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।
১৩। ন্যানো টেকনোলজি কী?
Nano শব্দটি গ্রিক শব্দ Nanos থেকে এসেছে যার আভিধানিক অর্থ Dwarf (বামন বা জাদুকরী ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাকৃতির প্রাণী) কিন্তু এখানে এটি মাপের একক হিসেবে ব্যবহূত হয়েছে। অর্থাত্ ন্যানো টেকনোলজি হলো পারমানবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুনভাবে কাজে লাগানোর বিজ্ঞান।
(১ ন্যানো মিটার=১০-৯ মিটার)
১৪। হ্যাকিং কী?
প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওর্য়াকের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়। বর্তমানে তিন ধরনের হ্যাকার দেখতে পাওয়া যায় যেমন: হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং গ্রে হ্যাট হ্যাকার।
১৫। আউটসোর্সিং কী
অনলাইনে হাজার হাজার কাজ থেকে নিজের যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট কাজ খুঁজে নেয়া এবং সেটি সম্পাদনা করার পর বায়ারের কাছ থেকে তার পেমেন্ট গ্রহণ করার মাধ্যমে যে উন্মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং কাজের সৃষ্টি হয়েছে তাকেই আউটসোর্সিং বলে।