ক্লুডিও অ্যাপের সেবা এখন ধানমন্ডিতে

রাজধানীর ধানমণ্ডিসহ পার্শ্ববর্তী অঞ্চলে আন্তর্জাতিক মানের খাবার সরবরাহ করবে বাংলাদেশের প্রথম ক্লাউড কিচেন অ্যাপ- ক্লুডিও, যা একটি ডিজিটাল ফুডকোর্ট হিসেবে কাজ করে।

ধানমণ্ডি, কলাবাগান, পান্থপথ, ফার্মগেট, ইন্দিরা রোড, মনিপুরী পাড়া, লালমাটিয়া, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, শঙ্কর, জিগাতলা, নিউমার্কেট, হাতিরপুল, এলিফ্যান্ট রোড , কাটাবন, আজিমপুর এলাকায় ক্লুডিও সেবা পরিধি বেড়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ক্লুডিওকে ফুড ডেলিভারি সার্ভিস হিসাবে ভুল করবেন না। ক্লুডিওর নিজস্ব ব্র্যান্ড রয়েছে, যা তাদের নিজস্ব সুস্বাদু খাবার তৈরি করে থাকে। ক্লুডিও প্লাটফর্মে যুক্ত হয়েছে ফ্রাইবক্স, হিরো বার্গার, চৌউবক্স, ডু অন গো-এর মতো ব্র্যান্ড। প্রিমিয়াম পরিষেবা সরবরাহ করতে তারা তাদের নিজস্ব সরবরাহ এবং ডেলিভারি সার্ভিস পরিচালনা করে। ক্লুডিও তাদের যাত্রা শুরুর সময় থেকেই গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে আসছে এবং এখন তাদের অ্যাপটিতে ৩০ হাজার এরও বেশি ডাউনলোড রয়েছে। android: rebrand.ly/zg7p0wn iOS: rebrand.ly/woie22r