ইত্তেফাক রিপোর্ট
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে। অন্যদিকে দর কমেছে মাত্র সাত খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে প্রকৌশল খাতে। এই খাতে ৫ দশমিক ৯ শতাংশ দর বেড়েছে। এরপরে পাট খাতে ৪ দশমিক ৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিবিধ খাতে ৪ দশমিক ৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সাধারণ বিমা খাতে ১ দশমিক ৮ শতাংশ, ট্যানারি খাতে ১ দশমিক ৫ শতাংশ, ফার্মা খাতে ১ দশমিক ৪ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৯ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৭ শতাংশ, আইটি খাতে দশমিক ৩ শতাংশ, ভ্রমণ খাতে দশমিক ২ শতাংশ, আর্থিক, মিউচ্যুয়াল ফান্ড ও সিরামিক খাতে ১ শতাংশ করে দর বেড়েছে। অন্যদিকে দর কমেছে সাত খাতে। সবচেয়ে বেশি দর কমেছে খাদ্য খাতে। এই খাতে ৪ দশমিক ৭ শতাংশ দর কমেছে। এছাড়া দর কমেছে ব্যাংক টেলিকমিউনিকেশন, ব্যাংক, জীবন বিমা, কাগজ, জ্বালানি-বিদ্যুত্ ও সিমেন্ট খাত।