ছো ট প র্দা য় এ কু শে র আ য়ো জ ন একুশের নাটক ‘মূল্যায়ন’

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পারভেজ ইমামের রচনা এবং নুরুল ইসলামের পরিচালনায় এটিএন বাংলায় আজ রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘মূল্যায়ন’। নাটকটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শশী, আশরাফুল আশীষ, প্রান্তি প্রমুখ। এছাড়া রাত ৮টায় প্রচার হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘অমর একুশ’। এছাড়া রাত ৮টায় প্রচার হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘অমর একুশ’। বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রাসেল মাহমুদ। অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন ভাষা সৈনিক কবি সাবির আহমেদ চৌধুরী, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. জীনাত ইমতিয়াজ আলী।