প্রামাণ্যচিত্র ‘আমার ভাষা আমার অহংকার’

 

আজ দীপ্ত টিভিতে সকাল ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘আমার ভাষা আমার অহংকার’। প্রামাণ্যচিত্রটিতে ভাষা আন্দোলনের গৌরবান্বিত ইতিহাসকে তুলে ধরার সঙ্গে সঙ্গে বাংলা ভাষাকে বিশ্ব দরবারে সম্মানিত করার প্রক্রিয়ায় যে বা যারা ভূমিকা রেখেছে এবং যেভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে তুলে ধরা হয়েছে।

এছাড়া চ্যানেলটিতে রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলনের অমর প্রতীক শহীদ মিনার নির্মাণের আখ্যান নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘শহীদ মিনার’ প্রচার হবে সকাল ৮টা ১০ মিনিটে। প্রামাণ্যচিত্রটিতে শহীদ মিনার নির্মাণের প্রয়োজনীয়তা উপলব্দির সময়কাল থেকে নির্মাণ ও পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে এই প্রতীকের ভাঙাগড়ার গল্প তুলে ধরা হয়েছে।