‘একুশ আমার অহংকার’

 

বাংলাভিশনে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে মহান শহীদ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘একুশ আমার অহংকার’।

অনুষ্ঠানটিতে অতিথি আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান। এছাড়া অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী দেবলীনা সুর। অনুষ্ঠানটিতে আবৃত্তি ও সঞ্চালনা করেছেন সাকিলা মতিন মৃদুলা।