মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুরের ভবনগর গ্রামে হনুমান সংরক্ষণ কার্যক্রম গত শুক্রবার বিকালে শুরু হয়েছে। প্রধান বন সংরক্ষক সিসিএফ আমির হোসেন প্রধান বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের নির্দেশে ঐ গ্রাম পরিদর্শন করেন। সরকারিভাবে হনুমানগুলোর খাদ্য সরবরাহের উদ্বোধন করা হয়। যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী। উল্লেখ্য, ভবনগর গ্রামে দীর্ঘদিন ধরে দুই শতাধিক হনুমান রয়েছে। খাদ্যসংকটের কারণে লোকালয়ে এলে হনুমানগুলো স্থানীয়দের দ্বারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাছাড়া বিভিন্ন কারণে অঙ্গহানি ও ফাঁদে ফেলে হনুমান মারা হচ্ছে।