রংপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর-শ্যামপুর ট্রেন লাইনের মনোহরপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সাগর মিয়ার বাড়ি নগরীর বড়বাড়ী এলাকায়। শনিবার সকাল ১০টার দিকে মনোহরপুর শিংগীমারী ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মেট্রো কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।