চট্টগ্রাম নগরীতে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম শুরু

চট্টগ্রাম অফিস

নগরীতে মশক নিধন কার্যক্রমে ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ করেছে সিটি করপোরেশন। শনিবার চান্দগাঁও নতুন থানা চত্বরে ওষুধ ছিটিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় মেয়র বলেন, সিটি করপোরেশন মশক নিধনের ওষুধ ছিটাবে এবং প্রকাশ্য স্থান ও নালা-নর্দমার স্তূপকৃত আবর্জনা, বর্জ্য পরিষ্কার করবে। এ সময় স্থানীয় কাউন্সিলর এসারুল হক, মোহাম্মদ শহিদুল আলম, এম আশরাফুল আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।