ববি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রমৈত্রীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর রূপাতলি বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় শনিবার মানববন্ধন করেছে জেলা ছাত্রমৈত্রী ব্রাহ্মণবাড়িয়া শাখা। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা যুবমৈত্রীর আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ নাসির, সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সাবেক সহসভাপতি ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ। বক্তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচার নিশ্চিতের দাবি জানান।