দলুয়া নদী থেকে বালু উত্তোলন বন্ধ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালার দলুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান। শুক্রবার বালু উত্তোলনের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন। এ সময় বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেন এবং বালু তোলার স্যালো মেশিন দুটি স্থানীয় দফাদার শের আলীর জিম্মায় রাখেন।