বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন প্রো-উপাচার্য হিসেবে যোগদান করলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. নাসিম বানু। ইসলামি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. নাসিম বানু ১৯ ফেব্রুয়ারি বাউবির ঢাকা সিটি অফিসে যোগদান করেন। প্রো-উপাচার্য হিসেবে যোগদান করে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি