অবশেষে সেই নারী কাউন্সিলর গ্রেফতার

পার্লারকর্মীকে দিয়ে দেহব্যবসা

গাজীপুর প্রতিনিধি

বাসায় আটকে রেখে বিউটি পার্লারকর্মী নওমুসলিম এক কিশোরীকে দিয়ে জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীকে গ্রেফতার করেছে র্যাব-১। শুক্রবার রাতে তাকে দক্ষিণখান এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেন। ভুক্তভোগী কিশোরী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী ও বাড়ির কেয়ারটেকার নুরুল হকসহ অজ্ঞাত আরো দুই-তিন জনের বিরুদ্ধে গত মঙ্গলবার জিএমপির বাসন থানায় মামলা দায়ের করেন। বাসন থানা পুলিশ নুরুল হককে গ্রেফতার করলেও ঘটনার পর থেকেই কাউন্সিলর রোজী পলাতক ছিলেন।