সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
সিংগাইরের রফিক নগরে ভাষাশহিদ রফিকের জন্মভিটায় বৃহস্পতিবার শুরু হয়েছে চার দিনব্যাপী একুশে বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গালাম মহীউদ্দীন। ভাষাশহিদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলধারা ইউনিয়নের চেয়ারম্যান, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান। আরো বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ ফটো, সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান, শান্তা মারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাসিম আহম্মেদ নাকবি, শহিদ রফিকের ভাই বীর মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম প্রমুখ।