গাজীপুরে ফ্যাক্টরির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকায় ১০ হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থানের লক্ষ্যে ১০ বিঘা জমির ওপর সহিম উদ্দিন নিটওয়্যার লিমিডেট নামে নতুন একটি ফ্যাক্টরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে ঐ ফ্যাক্টরির ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সাবেক কাশিমপুর ইউপি সচিব জহিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা অধ্যাপক আশরাফুল আলম আসকর, শহীদুল্যা খান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মনতাজ উদ্দিন মন্ডল, মহিলা ওয়ার্ড কাউন্সিলর নাজনিন আক্তার সিনডা ও কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি সায়মন সরকার প্রমুখ।