রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের প্যারাগন নামের স্বর্ণের দোকানের সামনে থেকে বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে বোম্ব ডিসপোজাল টিম ও সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করে বস্তুটি নকল। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বোমাসাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। তার নাম সাইফুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, সাইফুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, স্বর্ণের দোকানে ছিনতাই করতে এসেছিল। সাইফুলের হাতে মরিচের গুঁড়াও ছিল।