বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিচ্ছে বিআরবি হাসপাতাল

চিকিৎসায় আস্থার ঠিকানা বিআরবি হাসপাতাল এবারো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তথ্য সেবা প্রদান করছে। মেলায় দেশসেরা বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ান স্টল নং ২৬ থেকে থেকে দর্শণার্থীদের জন্য এ সেবা প্রদান করা হচ্ছে।

 

উন্নত চিকিৎসার জন্য বিদেশনির্ভরতা ও মোটা অংকের ব্যয়ভার লাঘব, বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন হওয়া, রোগ চিকিত্সা ও পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকা বিষয়ে এখানে সুপরামর্শ দেয়া হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ ও তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেয়া হচ্ছে।

 

রাজধানী ঢাকার পান্থপথে প্রতিষ্ঠিত বিআরবি হাসপাতালে এখন বিশ্বমানের চিকিত্সা সেবা পাচ্ছেন দেশের মানুষ। উন্নত বিশ্বের আধুনিক প্রযুক্তি ও চিকিত্সা যন্ত্রপাতির সব আয়োজন রয়েছে এখানে। আপনার নিরাময় ও প্রশান্তির বিশ্বস্ত দায়িত্বে আমরা’ স্লোগানে ইতিমধ্যেই চিকিত্সা সেবায় এ হাসপাতালটি সকলের নজর কেড়েছে। এখানে রয়েছে রোগ নির্ণয়ে সর্বাধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তির ব্যবহার ও সকল ক্ষেত্রে তুলনামূলক কম খরচের সুবিধা। জরুরি প্রয়োজনে রোগির স্বজনদের একটি ফোনই যথেষ্ঠ। এখানে রয়েছে ২৪ ঘন্টার স্বাস্থ্যসেবার নিশ্চয়তা। নিজস্ব হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স দেশের যে কোন জায়গা থেকে রোগি পরিবহনের সুবিধা আছে।

 

বিআরবি হাসপাতালের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মিজানুর রহমান বলেন, দেশবরেণ্য শিল্পপতি বিআরবি গ্রুপের চেয়ারম্যান মো. মজিবর রহমান সেবার মানসিকতা নিয়ে এ হাসপাতালটি গড়ে তুলেছেন। এখানে বিশ্বমানের সেবা দেশের মানুষকে সহজে প্রদানে আমরা বদ্ধপরিকর।

 

ইত্তেফাক/এএম