আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত।
প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।
কোভিড-১৯ পরিস্থিতিতে দিবসটি উপলক্ষ্যে রাজধানীর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এক ভার্চুয়্যাল অনুষ্ঠানের আয়োজন করে।
সূর্যোদয়ের সাথে সাথে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তবে ভাষা শহীদদের স্মরণে পতাকাটি অর্ধনমিত রাখা হয়। সকাল আটটায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। একই সময় ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইনে চিত্রাংকণ প্রতিযোগিতা শুরু হয়। সকাল নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনলাইন প্লাটফর্ম জুম ব্যবহার করে মূল অনুষ্ঠানটি শুরু হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি প্রতিষ্ঠানের অফিশিয়াল ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হয় যা শিক্ষার্থী অভিভাবক সহ অনেকেই উপভোগ করেন।
প্রতিষ্ঠানের শিক্ষার্থী আদিবা রহমান ও অর্ঘ্য সময় বর্মন এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বক্তব্য, গান ও কবিতা পরিবেশন করে। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ সকল শিক্ষক-কর্মচারী ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা একুশে ফেব্রুয়ারি তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল কামাল আকবর, এএফডব্লিউসি, পিএসসি, পদাতিক বলেন, ‘আমাদের ভাষার নাম দিয়ে আমাদের দেশের নামের শুরু, পৃথিবীতে সম্ভবত এমন দেশের সংখ্যা খুব বেশি নেই।