নওগাঁর বদলগাছীর উপজেলার গাবনা গ্রামে হাফিজুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিজ ঘরে খুন হয়েছেন। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
তার পরিবার সূত্রে জানা যায়, রাতে ছেলের শোয়ার ঘর থেকে গোঙ্গানীর শব্দ পেয়ে মা হালিমা বেগম ও বাবা আঃ জলিল এসে দেখেন হাফিজুল বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়েআছেন। ওই অবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার সময় হাফিজুল ইসলাম মারা যান।
সহকারী পুলিশ সুপার (বদলগাছী-মহাদেবপুর সার্কেল) আবু সালেহ ম. আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, নিহতের বাবা এবং দুই ভাই সুরুজ হোসেন ও চাঁন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মূল রহস্য উদঘাটন করা যাবে।
ইত্তেফাক/এএম